শহীদ বুদ্ধিজীবী ও হেলাল হাফিজের প্রতি ডিআইইউ’র শ্রদ্ধা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম এবং সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ডিআরইউ সদস্য কামরুজ্জামান খান, আয়াতুল্লাহ আকতার, আসাদুজ্জামান বিকু, হরলাল রায় সাগর ও সমীরণ রায়।

অপরদিকে, একই দিন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাযা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র বর্তমান ও সাবেক নেতারা। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ৭৬ বছর বয়সে মারা যান হেলাল হাফিজ। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

একাত্তর/এসি
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দিবসটি উপলক্ষে র‍্যালি ও নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।
নারী সাংবাদিকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি দেওয়া হয়েছে। 
ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের শুটিং (নারী) বিভাগে চ্যাম্পিয়ন হলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন। ২৬ পয়েন্ট নিয়ে জয় পান নাদিয়া।প্রতিযোগিতায় নাদিয়া শারমিনের নিকটতম...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর