ডিআরইউ'র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম

প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দিবসটি উপলক্ষে র‍্যালি ও নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।

রোববার (৮ মার্চ) ডিআরইউ'র দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।  

এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল— ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।

এদিন র‍্যালির আগে ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।

তিনি বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো আশঙ্কাজনকভাবে কম। এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। কর্মস্থলসহ সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা যেন আর দেখতে না হয়— সেটাই হোক নারী দিবসের অঙ্গীকার ও প্রত্যয়।

তিনি আরও বলেন, নারী ও শিশুর ওপর যে সহিংসতা চলছে, সেই কালো অধ্যায়ের অবসান আমরা দেখতে চাই। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী এবং প্রেসেঞ্জারের সিনিয়র রিপোর্টার জাহিদা পারভেজ ছন্দা।

এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, সুমন চৌধুরী, মো. মাজাহারুল ইসলাম, ডেইলি সিটিজেন টাইমসের সম্পাদক নাজমুল আহমেদ তৌফিক, এম এ বাকী, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মাহফুজা মোসলেহী, আমার দেশ পত্রিকার এমরানা আহমেদ, হরলাল রায় সাগর প্রমুখ।

নারী দিবসের গুরুত্ব তুলে ধরে জাহিদা পারভেজ ছন্দা বলেন, বর্তমান সময় শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের সময়। উন্নত সমাজ মানে সকল নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, নারীকে দুর্বল ভাবা বন্ধ করতে হবে। তাদের সুযোগ দিতে হবে, অধিকার দিতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ নিজেই বদলে যাবে। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। এ বিষয়ে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। তা না হলে নারীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

আরবিএস
নারী সাংবাদিকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি দেওয়া হয়েছে। 
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের শুটিং (নারী) বিভাগে চ্যাম্পিয়ন হলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন। ২৬ পয়েন্ট নিয়ে জয় পান নাদিয়া।প্রতিযোগিতায় নাদিয়া শারমিনের নিকটতম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর