কাশিয়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার রাতইলে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এই দোয়া ও মিলাদের উদ্যোগ নেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন ঘোড়াপাড়া মসজিদের খতিব মো. আবু হুরায়রা। শেষে অসুস্থ দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

একাত্তর/এসি
জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
সংসদীয় গণতন্ত্রের রূপকার বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ প্রাঙ্গণে সকল মত ও পথের মানুষের অংশগ্রহণে একটি সার্বজনীন ঐতিহাসিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে—যা এই মহান নেত্রীর প্রতি জাতির প্রাপ্য ও...
গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী। 
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর