ধামরাইয়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

ধামরাইয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের আয়োজনে দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

শারীরিক নানা অসুস্থতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এরই মধ্যে তাকে বিদেশে নেওয়ার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছে বিএনপি। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গুরুতর অসুস্থ বিবেচনায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ গমন করতে পারবেন কিনা সেটা নিশ্চিত করবে তার চিকিৎসকেরা। এরপর তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে।

তিনি বলেন, যদি সব ঠিক থাকে এবং শনিবার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়, তাহলে পরশু অর্থাৎ রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব হবে। 

দলীয় সূত্র বলছে, সেখানে লন্ডন ব্রিজ নামে একটি হাসপাতালে চিকিৎসা হওয়ার কথা রয়েছে বেগম জিয়ার। 

একাত্তর/এসি
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর