২০ বছরে বদলে যাওয়া গুয়াংজু শহর ও আমাদের ঢাকা

আপডেট : ০১ মে ২০২৪, ০২:৩৯ পিএম

গরমে হাঁস ফাঁস করতে থাকা নগরবাসী এখন একটু ছায়ার খোঁজে মরিয়া। কিন্তু ঢাকায় ভবনের উত্তপ্ত ছায়া ছাড়া গাছের শীতল ছায়ার দেখা মেলা বিরল। অথচ প্রকৃতির এই বিরুপ আচরণের জন্য আমরাই দায়ি। চাইলেই যে সবুজের মাঝেও জীবন জীবিকার ব্যবস্থা করা যায় তার বড় প্রমাণ চীনের বাণিজ্যিক রাজধানী গুয়াংজু। এই শহরে বড় বড় শিল্প কারখানা যেমন আছে, তেমনি আছে শহর জুড়ে সবুজায়ন। অথচ ভবন বানাতে গাছ কাটার কোনো বিকল্প দেখছেনা রাজধানী ঢাকা। 

দুই হাজার বছরের পুরানো শহর চীনের গুয়াংজু। আয়তনে ঢাকার পাঁচ গুণ। শহরের প্রতিটি ইঞ্চি যেন গড়া হয়েছে পরিকল্পিতভাবে। অথচ এই পরিবর্তনের গল্পটা মাত্র ২০ বছরের আগের। তখন কল কারখানার ধোঁয়া আর দূষিত বর্জ্যের শহর ছিলো গুয়াংজু। যা চিন্তায় ফেলেছিলো নগর প্রশাসনকে। তখন থেকে অর্থনীতিকে ঠিক রেখেই তারা বিনিয়োগ করে নগরে সবুজ বাড়াতে। 

গুয়াংজুতেও তাপমাত্রা ৪০ ওপরেই থাকে। কিন্তু মানুষ সেই তাপদাহ টের পায়না। বরং গাছ আর পর্যাপ্ত জলাশয় থাকায় বছরজুড়েই বিশুদ্ধ পান গুয়াংজুর মানুষ। এই শহরে হর্ন নিষিদ্ধ হয়েছে ২০ বছর আগে। ট্রাফিক জ্যাম আছে। কিন্তু ওভার টেকিং এর চেষ্টা নেই কারও মধ্যেই।

দুই কোটি মানুষের এই শহরে মাথাপিছু সবুজ পার্কের পরিমাণ প্রায় সাড়ে সতেরো স্কয়ার মিটার। বিশ্বের বিজ্ঞানভিত্তিক একশটি শহরের মধ্যে আট নাম্বারে থাকা গুয়াংজুতে আছে প্রায় ৩৯ শতাংশই বনাঞ্চল। অথচ ২৫ শতাংশ থাকলেই যথেষ্ট ছিলো। 

রাস্তার পাশে প্রায় চার হাজার কিলোমিটার জুড়ে শুধু গাছ আর গাছ। খাল আছে হাজারেরও বেশি। ফলে অতিবৃষ্টিতে যেমন জলাব্ধতা নেই। আবার সবুজের কারণে তাপদাহের অস্বস্তিও নেই।

বিপরীতে ঢাকার যতো উদ্যোগ আর বিনিয়োগ সবই কেবল ভবন নির্মাণকে ঘিরে। এখানে গাছ কেটে ভবন হয়। কিন্তু সেই গাছ আর ফিরে আসেনা।  যে কোনো আদর্শ শহরে ২৫ শতাংশ গাছ থাকতে হয়। আর ঢাকায় তা মাত্র আট থেকে ১০ শতাংশ।

নগর পরিকল্পনাবিদ আখতার মাহমুদ বলেন, এই ঢাকা শহরের প্রচুর পুকুর, জলভূমি ও সবুজ ছিল। এর কোনোটিকেই সঠিকভাবে রাখতে পারেনি। আজ মূল ঢাকার ৮০ শতাংশ ক্রংকিটে আচ্ছাদিত। ক্রংকিটের শহরে শীতল শহর বা ভালো শহর আপনি পেতেই পারেন না। 

শহর আর সভ্যতা গড়ে ওঠে প্রকৃতিকে ঘিরেই। সেই প্রকৃতি ধ্বংস করার মতো অপরাধের ভয়াবহ শাস্তিই এখন ভোগাচ্ছে নগরবাসীকে।

 

একাত্তর/এসি
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশের নাম্বার ওয়ান টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স এবার অনুষ্ঠিত হয়েছে চীনের গুয়াংজু শহরে।
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য রাজধানীর আশপাশের একটি বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারের সুবিশাল সামরিক চুক্তির আওতায় ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর