অত্যাধুনিক আটার কারখানা নির্মাণে এডিবি-মেঘনা গ্রুপের চুক্তি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

জ্বালানি সাশ্রয় ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সাবসিডিয়ারি তানভীর ডাল মিলস অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেড। এই চুক্তির আওতায় অত্যাধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী আটার কারখানা নির্মাণ করা হবে।

বুধবার উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়েছে। বৃহস্পতিবার, এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কারখানার কল্যাণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আটা উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হবে। সেই সঙ্গে বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এতে যেমন পরিচালনা ব্যয় কমবে, তেমনি বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৮ হাজার ২০০ টন কমে যাবে। এই কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদিত হবে; বাড়বে দেশের খাদ্য নিরাপত্তা।

এডিবির বেসরকারি খাতবিষয়ক মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, বাংলাদেশের শিল্প খাতের টেকসই বিকাশে এই কারখানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। মানসম্মত আটা উৎপাদনের পাশাপাশি এই কারখানায় বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে এই কারখানা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের উন্নয়নে ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশ যে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গুরুত্ব দিতে চাচ্ছে, এই কারখানা সরকারের সেই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে গমের চাহিদা বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন এখনো কম। ২০২২ সালে বাংলাদেশে গমের চাহিদা ছিল ৮ দশমিক ৮ মিলিয়ন টন বা ৮৮ লাখ টন, কিন্তু দেশে উৎপাদিত হয়েছে মাত্র ১০ লাখ টন। আমদানির ওপর এই অতি নির্ভরতার কারণে দেশের গম ভাঙিয়ে আটা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

আরও বলা হয়েছে, জ্বালানি–সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ করা হলে আটা উৎপাদন খাতের টেকসই বিকাশ হবে। এতে দেশের ক্রমবর্ধমান আটার চাহিদা টেকসই পদ্ধতিতে মেটানো যাবে।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করাই এই প্রকল্পের লক্ষ্য। এতে ১৬০ ব্যক্তির অতিরিক্ত কর্মসংস্থান হবে, সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতের দেড় লাখ উদ্যোক্তার সঙ্গে মেঘনা গ্রুপের অংশীদারি গড়ে উঠবে।

মোস্তফা কামাল আরও বলেন, ‘আমরা এডিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমরা যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা-বাণিজ্য করতে চাই, এই প্রকল্প তার নজির’।

এআরএস
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ দুই ফুটবল ক্লাব লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে হায়ার।
কুমিল্লার লাকসামে উদ্বোধন হলো মেঘনা গ্রু‌পের ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর বিক্রয়‌ কেন্দ্র মেসার্স হক ট্রেডিং।
ব্যাংকাসুরেন্স ব্যবসা শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর