খোকসার ‘ইউটিউব ভিলেজ’ থেকে মহাবিপন্ন ঘড়িয়াল উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ‘ইউটিউব ভিলেজ’ পার্কের একটি চৌবাচ্চা থেকে মহাবিপন্ন প্রাণী ঘড়িয়াল উদ্ধার করেছে বন বিভাগ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে প্রায় দুই ফুট দৈর্ঘ্যের এই ঘড়িয়ালটি উদ্ধার করেন। একই স্থান থেকে আরও তিনটি কাছিম উদ্ধার করা হয়।

অভিযানের সময় কুষ্টিয়ার জগতি বন বিভাগের ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক এবং খোকসা উপজেলা বন বিভাগের কর্মকর্তা গোলাম কাজী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে শিমুলিয়ার একটি বিলে এক জেলের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। জেলেরা নামমাত্র মূল্যে এটি পার্কের মালিক দেলোয়ার হোসেনের কাছে বেচে দেন। এরপর থেকে ঘড়িয়ালটি পার্কের ভেতরের একটি জরাজীর্ণ চৌবাচ্চায় বন্দী অবস্থায় ছিলো। সম্প্রতি এক দর্শনার্থী বিষয়টি দেখে এক সাংবাদিককে বিষয়টি জানান। পরে তিনি নিশ্চিত হয়ে বন বিভাগের কানে খবরটি দেন। 

সাংবাদিক নয়ন বলেন, এক দর্শনার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাণীটির নিরাপত্তার স্বার্থে সংবাদ প্রকাশের আগেই বন বিভাগকে জানানো হয়েছিলো। তবে নির্বাচনের কারণে উদ্ধার প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে।

পার্কের মালিক দেলোয়ার হোসেন জেলেদের কাছ থেকে ঘড়িয়াল কেনার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, তবে বন্যপ্রাণী এভাবে রাখা যে অবৈধ, তা জানা ছিলো না।

বন বিভাগের তথ্য বলছে, ১৯৭০-এর দশক থেকেই মিঠাপানির এই প্রাণীটি মহাবিপন্ন হিসেবে চিহ্নিত। বর্তমানে বাংলাদেশে মাত্র চারটির মতো পূর্ণবয়স্ক ঘড়িয়াল মুক্ত নদীতে থাকার সম্ভাবনা রয়েছে।

জগতি বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. আবু বকর সিদ্দিক জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ঘড়িয়াল বা কাছিম ধরা, মারা বা ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া প্রাণীগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে এবং আইন অনুযায়ী পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর ইস্যুতে জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের একটি বক্তব্যকে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে’ই বলে মন্তব্য করেছেন ১১ বিশিষ্ট নাগরিক।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর