পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি, ভোরেই মাঠে প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো মানুষের বসতবাড়ি ও কৃষিজমি। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতের এই প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে মরিচ ও ভুট্টার খেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের কয়েক হাজার কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টিতে বড়ো আকারের শিলার আঘাতে অসংখ্য বসতঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। মাঠের পর মাঠ ফসল নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। অনেকের ঋণের টাকায় চাষ করা মরিচ গাছ ভেঙে গেছে এবং ভুট্টার গাছ মাটিতে লুটিয়ে পড়েছে।

ক্ষয়ক্ষতির খবর পেয়ে শনিবার (২৮ মার্চ) সকাল সাতটায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শনে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভোরের আলো ফুটতেই তিনি বোদা ও দেবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। সরকার আপনাদের পাশে আছে।

ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক জানান, মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে তাদের পুরো মৌসুমের পরিশ্রম ধূলিসাৎ হয়ে গেছে। সারা বছরের স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়ায় এখন তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

ভোরবেলাতেই সরকারের একজন প্রতিমন্ত্রীর সরাসরি কৃষকের মাঠে গিয়ে দুর্দশা প্রত্যক্ষ করার বিষয়টিকে স্থানীয়রা ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন। কৃষকেরা আশা করছেন, দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হলে তাঁরা পুনরায় চাষাবাদ শুরু করে ঘুরে দাঁড়াতে পারবেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করেছে।

একাত্তর/এসি
অনলাইনে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর