সিটি এলাকায় দখলদারি চলবে না: মেয়র আতিক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম

সিটি কর্পোরেশনের আওতায় কোন জমি ও রাস্তায় কোন ধরনের দখলদারি থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 

সোমবার সকালে, রাজধানীর গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন অ্যাসফল্ট প্ল্যান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে অংশ নিয়ে তিনি একথা জানান।

মেয়র আতিক বলেন, দখলদারদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিশ দেওয়া হবে না। কোনো দখলদার ছাড় পাবে না।

এই সময় তিনি অভিযোগ করেন, প্রভাবশালীরাই বিভিন্ন দলের নাম ভাঙিয়ে সিটি কর্পোরেশনের জায়গা দখল করছে। তিনি হুশিয়ারী দেন, আগামীতে কোন প্রভাব খাটবে না।

তিনি জানান, অ্যাসফল্ট প্ল্যান্টের জায়গাটি ৩০ বছর ধরে দখল করে রেখেছিল বালু ব্যবসায়ীরা। এর আগে বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হলেও, আবারও প্রভাব খাটিয়ে জায়গা দখল করে নেন তারা।  

আতিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে দখলে থাকা জায়গা উদ্ধার করা হবে। গাবতলী হাটের পেছনের দিকের অংশে আমাদের দেয়াল নির্মাণ করেছি। কিছু কিছু জায়গায় পকেট গেট রয়েছে, এগুলোসহ পূর্ব দিকের কিছু অংশে দখল হয়ে গেছে। আমরা এগুলো উদ্ধার করবো।

উত্তর সিটির মেয়র জানান, সেখানে ওয়াসার ৫৪ একর জমি আছে অধিগ্রহণ করা। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদের সরকার টাকাও দিয়েছে। কিন্তু এ জায়গা দখল করে রেখেছে। যে যার মতো দখল করে রেখেছে, কাজ করতে গেলেই বাধা আসে।

তিনি বলেন, এখানে যে খালগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা ডিজাইন করে ফেলেছি, এরপর মন্ত্রণালয়ে পাঠানো হবে। দখলদারদের বিরুদ্ধে জনপ্রতিনিধিসহ সবাইকে সোচ্চার হতে হবে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর