বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষায় আগ্রহ নেই নগরবাসীর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৩ পিএম

সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে নগরবাসীর জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু রেখেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। 

ঢাকার মোট ৭৭টি কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু উদ্বেগজনক সংক্রমণ পরিস্থিতিতেও এসব পরীক্ষা কেন্দ্রে কোন ভিড় নেই। 

নগর প্রশাসন বলছে, নমুনা দেয়ার এক ঘণ্টার মধ্যেই সেসব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ফল দেয়া হয়। তাই হাসপাতালে না ছুটে সেসব কেন্দ্রে যেতে বলেছে কর্তৃপক্ষ। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নয়াটোলা নগর মাতৃসদন কেন্দ্র। ভবনটির নীচতলায় নিজস্ব ল্যাবে আছে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা।    

কিন্তু সব ধরনের সুবিধা থাকলেও পরীক্ষার জন্য রোগীদের তেমন কোন ভিড় নেই। দায়িত্বে থাকা টেকনিশিয়ান জানালেন, আগস্টে এই কেন্দ্রে ডেঙ্গু টেস্ট হয়েছে মাত্র ৬৯টি। আর চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন সাত-আট জনের টেস্ট হচ্ছে। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া তদারকির দায়িত্ব কার?

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এমন কেন্দ্র আছে ৪৬টি। পাঁচটি এনজিওর মাধ্যমে চলছে এই কার্যক্রম। 

নমুনা দেয়ার পর র‍্যাপিড টেস্ট কীটের মাধ্যমে ঘণ্টা খানেকের মধ্যেই রিপোর্ট মিলছে। আর ঢাকা দক্ষিণে এমন পরীক্ষা কেন্দ্র আছে ৩১টি। 

উত্তরের স্বাস্থ্য বিভাগ বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা হয়েছে প্রায় উনিশ’। যার মধ্যে পজিটিভ মিলেছে প্রায় বারো শতাংশ।  

পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটও মজুদ আছে। পরিস্থিতি খারাপ হলে এই কেন্দ্রগুলোতে পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানো হবে। 

করোনা চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল থাকলেও ডেঙ্গু নিয়ে তেমন পরিকল্পনা নেই নগর প্রশাসনের। তবে উত্তরের মাতৃসদন কেন্দ্রগুলোতে ডেঙ্গু আক্রান্তদের জন্য টেলি-মেডিসিন সেবা চালু আছে। 


একাত্তর/এসজে

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর