ঢাকাস্থ বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় সংগঠনের উপদেষ্টা ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা) ও সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (বিবার্তা ২৪ডটনেট), যুগ্ম-সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন) ও যুগ্ম-সম্পাদক এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), সাংগঠনিক সম্পাদক মেহেদী আল আমিন (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দপ্তর সম্পাদক রুমেল খান (জনকণ্ঠ) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)। 

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- আরিফ সোহেল (২৪ ঘণ্টা টিভি ডটকম), নাজমুল আজাদ শুক্তি (রূপবানী), শাহ আলম খান (আজকের পত্রিকা), মিল্টন আনোয়ার (একাত্তর টেলিভিশন), সাহাদাত পারভেজ (দেশ রূপান্তর), শামসুদ্দিন আহমেদ হীরা (জিটিভি), নুর হোসেন পিপুল (আজকের দৈনিক), আহমেদ তেপান্তর (আজকালের খবর), মো. হাসান ইমাম ইমরান (বৈশাখী টিভি), মো. সৌরভ (নিউ এইজ)।

এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি আরিফ সোহেলের সভাপত্বিতে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিদায়ী সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এছাড়া কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা একেএম মহসীন, উপদেষ্টা স্বপন দাশগুপ্ত, উপদেষ্টা এবিএম রফিকুর রহমান, উপদেষ্টা বুলবুল আহমেদ, উপদেষ্টা নুরে জান্নাত সীমা, সিনিয়র সদস্য এস এম আবুল হোসেন, রাজু আহমেদসহ অন্যরা।

একাত্তর/এসি
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর