নিউজ পোর্টাল নিবন্ধনে কার্যকর পদক্ষেপের পরামর্শ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০২:১৯ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আজ অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন বা আইপি (ইন্টারনেট প্রোটোকল) টেলিভিশন ও অনলাইন রেডিওর নিবন্ধন প্রদানের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। কমিটির সভাপতি হাসানুল হক ইনু’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ বৈঠকে প্রাথমিক সংসদীয় কমিটি এ পরামর্শ দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বেগম সিমিন হোসেন (রিমি), মুহাম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান ও খ. মমতা হেনা লাভলী বৈঠকে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈধভাবে নিবন্ধিত হওয়ার পর, তাদের কার্যক্রম চালাতে হবে বলেও সুপারিশ করে কমিটি।

এতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রদর্শিত অডিও-ভিজ্যুয়াল প্রতিবেদন সংশ্লিষ্ট দফতর থেকে সংগ্রহ করে সারাদেশে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিটি বাংলাদেশ বেতারের অর্গানোগ্রামের নথি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দিয়েছে। সংসদীয় কমিটির ১১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

কমিটি দ্য সেন্সরশিপ অফ ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধিত ২০০৬) সময়োপযোগী করে তোলার জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’ প্রণয়নের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুুন কবির খন্দকার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি), প্রেস ইনফরমেশন বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের ভারগ্রাপ্ত মহাপরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানগণ, মন্ত্রণালয়, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস  

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে, আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো অনলাইন নিউজ পোর্টালটি। ২৩ আগস্ট...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর