তৈরি পোশাক রপ্তানিতে আয় বাড়লেও ক্রয়াদেশ কমেছে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৩ পিএম

সরকারি সংস্থা রপ্তানি উন্নযন ব্যুরো- ইপিবি’র দাবি, চলতি অর্থ বছরের ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৪.৩১ শতাংশ। তবে রপ্তানিকারকদের হিসেবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও বিশ্ব মন্দায় পোশাকের চাহিদা এ সময় বরং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে। 

তাদের মতে ইপিবি যে প্রবৃদ্ধি দেখাচ্ছে, তা পণ্য মূল্যবৃদ্ধি যা হয়েছে কাঁচামাল ও ডলারের দাম বাড়ার প্রভাবে। এই সময় ক্রেতাদের কাছ থেকে অর্ডার কমেছে। ফলে পোশাক রপ্তানিও কমে গেছে। তবে ক্রয়াদেশ বাড়াতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

দৃশ্যপট এমন, ঢাকার এক গার্মন্টসে শ্রমিকরা পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এসব পোশাক যাবে ইউরোপে। এগুলোর ক্রয়াদেশ এসেছিলো ৬ থেকে ৭ মাস আগে। কারখানা মালিক বলছেন, বিশ্ব মন্দায় এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনেক ক্রেতাই ক্রয়াদেশ কমিয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। তার ধারনা এটি আরো কমতে পারে।

কিন্তু ইপিবির তথ্য এর সাথে মিলছে না। রপ্তানিকারকদের কথার সাথে। উল্টো বলছে প্রতি মাসেই রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে পাল্লা দিয়ে কখনো প্রবৃদ্ধি ছিলো ১৬ শতাংশ আর সর্বনিম্ন প্রবৃদ্ধি ছিলো ১০.৫৫ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড থেকেই রপ্তানির তথ্য নেয় ইপিবি। 

তথ্যের এই গড়মিল নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো: আলী আহমেদ বলছেন, ডলারে দাম এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহে সময়ের হেরফরে এটি হতে পারে।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য বলছে, এই সময়ে পোশাক রপ্তানির কাঁচামাল ব্যবহার অনূমোদন বা ইউডিও তেমন একটা বাড়েনি। তবে বেশ কিছু উচ্চ মুল্যের পোশাক রপ্তানি এবং কাঁচামালের চড়া দামে হয়তো রপ্তানি আয় বেশি দেখাচ্ছে।

বিজিএমইএ- এর ভাইস প্রেসিডেন্ট শহিদুল্ল্যাহ আজিম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সূচক বলছে, ২০২৩ সাল আমাদের জন্য বেশ কঠিন হবে। ক্রেতারা ছোট-ছোট ক্রয়াদেশ দিচ্ছে। যার প্রভাব কারখানাগুলোতে পড়ছে। রপ্তানি আয় বাড়লেও পোশাক তৈরিতে ব্যয়ও বেড়েছে।

ইপিবির তথ্য বলছে অর্থ বছরের ছয় মাসে মোট রপ্তানি আয় ছিলো ৩২ বিলিয়ন ডলারের বেশি। সেখানে পোশাক রপ্তানি আয়ই সাড়ে ২৭ বিলিয়ন মার্কিন ডলার।


একাত্তর/এআর

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
ইউরোপীয় রিটেইল খাতের অন্যতম শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠান এলপিপি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রতি তাদের সুদৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ইরান বনাম সৌদি আরব সংঘাতের নতুন ও বিপজ্জনক ফ্রন্টে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা! মাত্র চারদিনের ব্যবধানে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং...
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর