রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন ২০২৫ অনুষ্ঠিত

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:৫৯ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ইউরোলজির সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলন BAUSCON ২০২৫। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“Innovation and Excellence in Female Urology”।

বুধবার (২৮ মে) ও বৃহস্পতিবার (২৯ মে) দুইদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় মূল সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. প্রফেসর মোহাম্মদ শফিকুর রহমান এবং মহাসচিব ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম সম্মেলন।

এর আগে ২৪ মে অনুষ্ঠিত হয় প্রি-কনফারেন্স লাইভ সার্জারির ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন বিএমইউ-এর সহযোগী অধ্যাপক ও ইউরোলজিস্ট ডা. মো. রফিকূল ইসলাম। 

ভার্চুয়ালী চীনের বেইজিং থেকে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন ডা. মো. রফিকূল ইসলাম। সাম্প্রতিক এক গবেষণায় তিনি দেখিয়েছেন—BMG ইউরেথ্রোপ্লাস্টি (Buccal Mucosal Graft Urethroplasty) অপারেশনের পর কতদিন ক্যাথেটার রাখা হলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। বর্তমানে সাধারণভাবে অপারেশনের পর ১৪ থেকে ২১ দিন পর্যন্ত ক্যাথেটার রাখা হয়। তবে তাঁর গবেষণায় দেখা গেছে, মাত্র ৭ দিন পর ক্যাথেটার খুললেও রোগীর ফলাফল একইরকম ভালো থাকে। বরং এতে রোগীর হাসপাতাল থাকার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা চিকিৎসা ব্যবস্থাপনার খরচ এবং রোগীর ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল ইউরোলজি সোসাইটির প্রেসিডেন্ট জঁ দ্য লা রোজেট ভার্চুয়ালি একটি প্রেজেন্টেশন করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন।

আরবিএস
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর