দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১১ পিএম

চীন থেকে আরও ৫০ লাখ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকা এসে পৌঁছায়। এসময় প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন।

এর আগে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সিনোফার্মের তৈরি ৫০ লাখ ডোজ কোভিড টিকার চালান দেশে আসে। এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট প্রায় তিন কোটি টিকা পেলো বাংলাদেশ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন: শনাক্ত হার পাঁচের নিচে নামলেও স্বস্তির সুযোগ নেই

চীন সরকারের উপহার হিসেবে ১২ মে ৫ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সিনোফার্মের টিকার ওটাই ছিল প্রথম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ টিকা আসে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্ণার টিকা প্রয়োগ করা হচ্ছে।


একাত্তর/এসজে

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর