ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক

মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে পানি পেল সেই পরিবার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫ পিএম

‘ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক’ শিরোনামে একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক রবিউল ইসলাম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে মোহাম্মদপুরের তাজমহল রোডের ওই বাসাটির পানির লাইন খুলে দিয়েছেন। ফলে এখন থেকে পানি পাবে টানা এক বছর ধরে বঞ্চিত পরিবারটি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে একাত্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে, অভিযুক্ত মরিয়ম আক্তারকে পাওয়া না যাওয়ায় আপাতত বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা ভুক্তভোগী পরিবার।

মানবাধিকার কমিশন জানিয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আজ কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক’ -শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি কমিশনের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় কমিশন একটি সুয়োমোটো অভিযোগ গ্রহণ করেছে, যার নম্বর ঢা: ২৬/২১।

বুধবার (২২ সেপ্টেম্বর) একাত্তর টেলিভিশনে ‘ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তা আমলে নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল মানবাধিক কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। 

চেয়ারম্যান নাছিমা বেগম একাত্তরকে জানান, কোনো জমি বা বাড়ির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আদালতে নিষ্পত্তি হবে। কিন্তু আদালতে বিচারাধীন অবস্থায় জোর করে একটি পরিবারকে পানি ও বিদ্যুৎ থেকে বঞ্চিত করা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই কমিশন বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে

তিনি আরো বলেন, তদন্তে যদি প্রমাণ হয় মরিয়ম আকতার পানি ও বিদ্যুৎ জোড় করে বন্ধ করে রেখেছেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা কমিশনের পক্ষ থেকেই নেয়া হবে। 

প্রসঙ্গত, বাড়ির মালিক অধ্যাপক জাহিদ হোসেনকে উৎখাত করতে ফ্ল্যাটের পানির সংযোগ বিচ্ছিন্ন করেই ক্ষান্ত হননি ভাড়াটিয়া মরিয়ম সেই সঙ্গে বিদ্যুতের লাইনও বন্ধ করে দিয়েছেন এক মাস যাবত। একইসঙ্গে বাড়ির মালিকানা দাবি করে অধ্যাপক জাহিদকে বাড়ি ছাড়তে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বাড়িওয়ালাকে হুমকিও দেওয়া হচ্ছে।

একাত্তর/আরএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর