পদ্মায় রুট পারমিট ও ফিটনেস ছাড়া বাস চলাচল নয়

আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:০২ পিএম

পদ্মা বহুমুখী সেতু দিয়ে রুট পারমিট এবং  ফিটনেস ছাড়া কোন গাড়ি বা বাস চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। এতে সায় দিয়েছে বাস মালিকরাও। 

তারা জানিয়েছেন, পদ্মা সেতুর উপর নিয়ে ফিটনেসবিহীন বাস যাতে চলাচল করতে না পারে সেজন্য তারা নিজেরাই তদারকি করবেন। প্রয়োজনে ব্যবস্থা নেবেন। 

বিআরটিএ চেয়ারম্যান আরও জানিয়েছেন, সায়েদাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতু দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য ১২টি রুটের বাস ছাড়বে। 

উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। ঢাকার সাথে খুলে যায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের দ্বার। 

পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার জন্য ১২টি বাসরুট ঠিক করেছে বিআরটিএ। রাজধানীর উপর চাপ কমাতে বাস চলার অনুমোদন দেয়া হয়েছে শুধুমাত্র সায়েদাবাদ থেকে। 

ইতোমধ্যে সড়কে ১৩টি বাসের রুট ঠিক করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাস কোম্পানিগুলো দক্ষিণের জন্য আলাদা পরিকল্পনা ও বিনিয়োগ নিয়ে কাজ শুরু করেছে আগেই।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, অনুমোদনবিহীন কোনো বাস চলতে দেয়া হবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেয়া হবে। 

আর সড়ক পরিবহন মালিক সমিতির মহা্সচিব খন্দকার এনায়েতউল্লাহ বলেন, পদ্মা সেতু দিয়ে রুট পারমিট ছাড়া বাস চালালে কোম্পানির রুট পারমিট বাতিলের প্রস্তাব করবেন তারা। 

তিনি জানান, সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের কোনো পরিবহনের গাড়ি রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না। 

রুট পারমিট আছে কি না তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পর্যবেক্ষণ করবে এবং দূরপাল্লা রুটের গাড়িগুলো শুধু জেলা শহরে স্টপেজ করতে পারবে। 

এর বাইরে কোনো বাস স্টপেজ করা যাবে না। এছাড়া কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নীতিমালার বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না।

উল্লেখ্য, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে কঠোরতার পাশাপাশি পদ্মা সেতু দিয়ে মোটরবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেতু কর্তৃপক্ষ।


একাত্তর/এআর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ। 
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর