সার্ক ‌‘আইকন অব সার্জারি’ সন্মাননা পেলেন ডা. পাভেল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:২০ এএম

সার্ক সার্জিক্যাল সোসাইটির ‘আইকন অব সার্জারি’ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

শুক্রবার (২২ নভেম্বর) নেপালের কাঠমুন্ডুতে দক্ষিণ এশিয়া সার্জিক্যাল সোসাইটির সম্মেলনে অধ্যাপক পাভেলকে এই সম্মাননা দেওয়া হয়। 

তিনি ছাড়াও ভারতের কিংবদন্তি মিনিম্যাল এক্সেস মাস্টার সার্জন প্রফেসর সি পালানিভেলু এবং পাকিস্তানের করাচি ডাও মেডিক্যাল ইউনিভার্সিটির সার্জিক্যাল ডিসিপ্লিনের ডিন ও হেড অধ্যাপক সাজিদা কুরেশিও দক্ষিণ এশিয়ার আইকন অব সার্জারির সন্মাননা পেয়েছেন। 

তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন নেপালের গন্ডাকি প্রদেশের মুখ্যমন্ত্রী  সুরেন্দ্র রাজ পান্ডে।

বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. পাভেল অধ্যক্ষ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও দিনাজপুর মেডিক্যাল কলেজে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাবেক সভাপতি।

একাত্তর/এসি
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করার জন্য ষষ্ঠবারের মতো ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সা.) কতৃর্ক দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানাল স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। কমপক্ষে ৩ বার রক্ত দানকারী লাইফ লং, ১০ বারের সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর