চারমাস পর করোনায় ২১ মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে।

এদিন অ্যান্টিজেনসহ ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ৯৮০ জন। দৈনিক শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: রাস্তায় শাকের বীজ শুকানোর মাশুল পাঁচ হাজার টাকা

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে। 

মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৬০৫ জন এবং নারী ৯ হাজার ৮০৯ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ১০ জন, এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীর ২, খুলনায় ১, সিলেটে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের ২, ৭১ থেকে ৮০ বছরের ১, ৬১ থেকে ৭০ বছরের ৭, ৫১ থেকে ৬০ বছরের ৭, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ১, ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/এআর

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর