'মুরাদকে বিদেশে যেতে সহায়তা করেছেন প্রধানমন্ত্রী'

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১:৪২ পিএম

তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে দেশের বাইরে যেতে প্রধানমন্ত্রী সহায়তা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি'র প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মুরাদ অপরাধ করেছে এবং তিনি তাকে নিরাপদ স্থানে পৌছে দিয়েছেন। 

গয়েশ্বর রায় আরও বলেন, যে আশা নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। এই সরকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্বল সরকার। 

আরও পড়ুন: জাবিতে চলছে প্রজাপতি মেলা

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইতিহাস নেই, এমন মন্তব্য করে তিনি বলেন, আইনের শাসন, ন্যায় বিচার ও সাম্য রক্ষা করাই বিএনপির ওয়াদা। 

গয়েশ্বর রায় বলেন, এরশাদ বিরোধী আন্দোলন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা নয়। খালেদার মুক্তির কথা বলে সরকারকে ধাক্কা দিলেই তাকে বিদেশ পাঠাতে বাধ্য হবে সরকার। খালেদা জিয়া দন্ডিত হোক আর যাই হোক, তার সুচিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। 


একাত্তর/এসজে

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর