যুদ্ধাপরাধী দল হিসাবে জামায়াতের বিচারের পথ খুলছে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:১৩ পিএম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তির পাশাপাশি সংগঠন বা দলের বিচার করতে সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইন–১৯৭৩।

এটি সংশোধন হলে ব্যক্তির পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোরও বিচারের পথ উন্মুক্ত হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে। 

রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বিরোধিতাও করেছিলো যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামী।

মুক্তিযোদ্ধাদের ঠেকাতে গড়ে তুলেছিলো সশস্ত্র দল রাজাকার ও আল শামস বাহিনী। তাদের ছাত্র সংগঠন ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গড়ে তোলে আল বদর বাহিনী। 

বিজয়ের মাত্র দুদিন আগে দেশের মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে বদর বাহিনী। রাজাকার বাহিনীর ভাতা প্রাপ্ত সদস্য সংখ্যা ছিলো অন্তত ৫০ হাজার। বদর বাহিনীর পাঁচ হাজার এবং আল শাসম বাহিনীর সদস্য ছিলো তিন হাজার। 

মুক্তিযুদ্ধে বিজয়ের পর শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ নানা পেশায় জড়িত দেশের সূর্য সন্তানদের মরদেহ মেলে রায়ের বাজার ও মিরপুরের বদ্ধভূমিতে। 

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে চৌধুরী মুইনু্দ্দিন,আশরাফুজ্জামান ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় হয়। 

কিন্তু স্বাধীনতা বিরোধী সংগঠনগুলোর বিচার হয়নি। আইন সংশোধনের মাধ্যমে এবার সেই পথ খুলবে বলে একাত্তর টিভিকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আরও পড়ুন: মুজিব হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ফিরোজের বিরুদ্ধে মামলা

তিনি আরো জানান, বদর নেতা চৌধুরী মুইনুদ্দিন ও আশারাফুজ্জামান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আছেন। তাদের ফিরিয়ে দিতে দুই দেশকে অনুরোধ করেছে বাংলাদেশ। 

এখন পর্যন্ত বুদ্ধিজীবী হিসেবে ১৯১ জনের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। যাচাই বাছাই শেষে আরও তালিকা প্রকাশ করা হবে। 

একটি ভোটের গুরুত্ব যে কতো হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রার্থীরা। লাখ লাখ ভোটারের মাঝে কোথাও জয়-পরাজয় নির্ধারণ হয়েছে সাড়ে তিনশো ভোটে। আবার কোথাও মাত্র পাঁচশো ভোটে। তিন হাজারের কম ভোটও গড়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ভোটের হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
তারেক রহমানের নেতৃত্বাধীন ডান-উদারপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর