সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৫:২৯ পিএম

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের মধ্য সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই ঘটনা ঘটে।

সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)।

ঢাকা কলেজের আহতরা হলেন- হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০), আবু নোমান (২৭)।

আরও পড়ুন: রাজউক কর্মকর্তাসহ গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। পরে সেখানে মিছিল নিয়ে জড়ো হয় কবি জসীম উদদীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। দুই পক্ষই ইট, চেয়ার, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়ায়।


একাত্তর/আরএ

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরোপুরি খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর