‘নাসিক নির্বাচনে কাউকে সমর্থন করছে না জাতীয় পার্টি’

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয়ভাবে কাউকে সমর্থন করছে না জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, যেসব নেতাকর্মী তৈমুর আলমের পক্ষে কাজ করছেন তাদেরকে দলের পক্ষ থেকে দলীয় সিদ্ধান্ত জানানো হয়েছে।

সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা জানান তিনি। জাতীয় পার্টি মহাসচিব বলেন, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতেই প্রধান নির্বাচন কমিশনারের সংগে দেখা করেছে প্রতিনিধি দল। 

তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। জাপার প্রার্থীদের নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, এমনকি মারধরও করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা জাপার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধাও দিয়েছে। 

তিনি বলেন, সহিংসতার মূল দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।


একাত্তর/এনএ
কোনো ধরণের সহিংসতা, অনিয়ম ও কারচুপি ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দিনভর উৎসমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।  পর্যবেক্ষক ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও...
এদিকে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবেনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। রিটার্নিং...
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু আর শান্তিপূর্ণ করতে চলছে প্রস্তুতি। গোটা শহরে যেন সাজ সাজ রব। পোষ্টারে ছেঁয়ে গেছে শহরটা আর চায়ের দোকানগুলোতে যেন নির্বাচন...
এদিকে সরকারি দলের প্রার্থী হিসেবে কখনো প্রশাসনের কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেননি বলে জানালেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জানান, সাধারণ ভোটাররাই তার শক্তি। সেই শক্তিই তার বিজয় ছিনিয়ে আনবে। শেষ...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর