আইভীর নাম মুখে না নিয়ে নৌকার প্রচারে শামীম ওসমান

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৯:৩৬ এএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে অবশেষে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে প্রকাশ্যে সমর্থন দিলেন সংসদ সদস্য শামীম ওসমান। 

একই সঙ্গে নিজের অনুসারীদেরকে আইভীর পক্ষে মাঠে নামার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য।

তার এই ঘোষণা এমন এক সময়ে আসলো, যখন সোমবারও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করেছেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

খেলা হবে- আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের এমন এক মন্তব্য পাঁচ বছর আগে ভাইরাল হয়েছিলো। একই শ্লোগান তার গলায় আবারও উচ্চারিত হলো।

প্রেক্ষাপটও একই। শীতলক্ষ্যা তীরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। ভোটের ছয় দিন আগে রীতিমত সংবাদ সম্মেলন করে ‘নৌকার পক্ষে নামার’ ঘোষণা দিলেন তিনি।

গেলো কয়েকদিন ধরেই নাসিক নির্বাচনের প্রচার ছাপিয়ে আলোচিত হচ্ছিলো, শামীম ওসমান কার হয়ে কাজ করছিলেন। আর সেটিই খোলাসা করলেন তিনি।

আরও পড়ুন: ‘নাসিক নির্বাচনে কাউকে সমর্থন করছে না জাতীয় পার্টি’

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘কে প্রার্থী হু কেয়ার? কলাগাছ না আমগাছ আমাদের দেখার বিষয় না। বিষয় একটা, এটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমাদের শেখ হাসিনার নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে কেনা নৌকা। সো, এই নৌকার বাইরে যাওয়ার উপায় নেই। নৌকার জন্য যেভাবে নামা উচিত সেভাবে নামতে পারিনি। তবে আজ থেকে নামলাম’।

তিনি আরো বলেন, ‘এই কয়েকদিন আমি চুপ ছিলাম। আমি চুপ থাকার কারণে অনেক ইস্যু তৈরি হয়। ইস্যু তৈরি হলে দল ক্ষতিগ্রস্ত হয়। কেউ উল্টো পথে হেঁটে দলের ক্ষতি করছেন। আবার কেউ দলের সঙ্গে হেঁটে দলের ক্ষতি করছেন’।

সংবাদ সম্মেলনে মেয়র পদে নৌকার প্রার্থী আইভীর নাম একবারও উচ্চারণ করেননি প্রভাবশালী ওসমান পরিবারের এই সদস্য, যার সাথে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বৈরথ।

শামীম ওসমানকে সম্প্রতি ‘গডফাদার’ হিসাবেও বর্ণনা করেছেন আইভী। এই প্রসঙ্গে শামীম বলেন, ‘কারো যদি ইচ্ছে হয় আমাকে গদফাদার বলতে তো বলবেন। দুদিন আগে ইচ্ছে হয়েছে ফাদার বলতে, বলেছেন। তিন দিন আগে মনে হয়েছে ব্রাদার বলতে, বলেছেন। তবে যে যাই বলেন, গডমাদার বইলেন না। কারণ আমি পুরুষ মানুষ। এসব গালি শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাই এসবে আমি এখন ড্যাম কেয়ার’।

তিনি আরও বলেন, ‘কোনও দল-মতের কারণে রাজনীতিতে আসিনি। রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে—সেটা হয়ে গেছে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে’।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে আইভী-শামীম দ্বন্দ্ব বহু দিনের। ২০১১ সালের নির্বাচনে শামীমকে হারিয়ে প্রথম মেয়র হন আইভী। গেলোবারও শামীম নির্বাচন না করলেও আলোচনায় ছিলেন। সেই প্রসঙ্গ নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি।

শামীম বলেন, ‘পাশের এলাকায় ফতুল্লায় কয়দিন আগে নির্বাচন হলো। ইভিএমে ভোট হলো। কেউ টেরও পেলো না। আমিও গেলাম না। কথাও হলো। কোনও কথাও বললাম না। কিন্তু এই নির্বাচনটা এলেই কেন জানি একটা সমস্যা হয়ে যাচ্ছে’।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী তৈমুরকে উদ্দেশ করে শামীম বলেন, ‘আপনি আপনার মত কথা বলতে থাকেন। তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হাতি দিয়া নৌকা ডুবাইবেন এই চিন্তা কইরেন না। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। আমার মনে হয় না, নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকাকে ডুবায়ে দেবে’।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের সপক্ষের ঘাঁটি, এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না। 

নারায়ণগঞ্জের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এখন আমাদের জনগণের কাছে যাওয়া উচিত। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। একে-অপরকে দোষারোপ করে ভোট হয় না। ভোট করতে হয় ভালবাসা দিয়ে’।

এদিকে, সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, নগরীর বাসিন্দারা। নৌকার পক্ষে কাজ করা ঘোষণা দিলেও, সমানের দিনগুলোতে শামীম ওসমান ও তার অনুসারীরা কতটুকু মাঠে থাকেন, তা দেখার অপেক্ষায় নারায়নগঞ্জবাসী। 

একাত্তর/এআর 


জুলাই অভ্যুত্থানে ১০ জনকে হত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 
বিয়েতেও এতো আনন্দে করি নাই, নির্বাচন করাতে যতো আনন্দ করছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শুক্রবার বিকেলে, নাসিক ২ নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসংযোগে এসে তিনি...
‘আমি তো বলেছি, কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসন কেনো, আমি তো সংসদে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধেও কথা বলেছি।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমান আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর