ইভিএমে ধীরগতির অভিযোগ আইভীর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৫:০২ পিএম

ইভিএমের ধীরগতির কারণে ভোট দিতে দেরি হওয়ার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। 

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর ১৩নং ওয়ার্ডের মহিলা কলেজকেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক জায়গায় ইভিএম মেশিন ধীরগতিতে কাজ করছে, আবার অনেক জায়গায় আঙুলের ছাপ নিতে দেরি হচ্ছে। যানজট থাকায় ভোটাররা সঠিক সময়ে কেন্দ্রে আসতে পারছেন না।

তবে হাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমি নিজে হাতি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের অভয় দিয়ে এসেছি। অনেকে হাতির ব্যাজ লুকিয়ে রেখেছিল, উল্টো আমি সেই ব্যাজ বের করে ঝুলিয়ে দিয়ে বলেছি আপনাদের কোনো ভয় নেই।'

আরও পড়ুন: পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমূরের

আইভী বলেন, 'আমি কোনো সন্ত্রাসী বা ক্যাডার লালন পালন করি না। আপনারা নির্ভয়ে থাকুন।' 

তিনি বলেন, 'অনেক জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু আমি এখনও কোনো সমস্যা বা বিশৃঙ্খলতার খবর পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে, আমি চাই শেষ পর্যন্ত যেন পরিবেশ এমনই সুষ্ঠু ও সুন্দর থাকে।' 

এদিকে, নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তবে তার এ অভিযোগ নাকচ করে দিয়েছেন নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।  


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর