বিএনপি থেকে বহিষ্কার তৈমূর আলম খন্দকার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১০:৩৮ এএম

দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র পদে নির্বাচন করায় তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে। বাতিল করা হয়েছে দুজনেরই বিএনপির প্রাথমিক সদস্য পদও।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়েছে। যোগাযোগ করা হলে রিজভী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।  

রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। সেই সিদ্ধান্ত অমান্য করায় দলের এমন সিদ্ধান্ত। 

এর আগে, নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী হলে তৈমূর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করার কথা উল্লেখ করা হয়েছে তৈমূরের চিঠিতে।

আরও পড়ুন: ডিসিদের চাওয়ায় পরিকল্পনামন্ত্রীর ‘না’

আর এটিএম কামালকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে তৈমূর আলম খন্দকার বলেন, বহিষ্কারের বিষয়টি জানা নেই তার। দল যে সিদ্ধান্ত নেয় সেটিই চূড়ান্ত। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বড় দুই দলে (বিএনপি-আওয়ামী লীগ) করোনার মতো কমিটি ভাঙ্গা ও বহিষ্কারের মহামারি লেগে গেছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বড় দুই দলের ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সবিনা খতম-জালালি খতম পড়াতে হবে।

কোনো চিঠি পাননি জানিয়ে এটিএম কামাল বলেন, তবে এ রকম একটি বিষয় শুনেছেন। 


একাত্তর/জো 

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর