ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে: ওবায়দুল কাদের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৮ পিএম

কর্মীদের নেতাগিরি, স্লোগান, ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আ.লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বিজয়ী হওয়া যায় না। নেতাগিরি, স্লোগান, ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। জনগণ যাকে ভালোবাসে তার স্লোগানের প্রয়োজন নাই। কাজ ভালো থাকলে স্লোগানের প্রয়োজন হয় না। 

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার করতো। এখনও তারা অপব্যবহার করে। এখনও আ.লীগকে বিএনপি ভয় দেখাচ্ছে। কারণ তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে সহিংসতার রাজনীতি, আগুন সন্ত্রাস করতে চায়।

আরও পড়ুন: পুলিশকে গালাগাল-কাজে বাধা: নিপুণের বিরুদ্ধে মামলা

এ সময় বিএনপিকে হুঁশিয়ার করে সেতুমন্ত্রী বলেন, ‘শান্তির ভাষায় কথা বলুন। অশান্তি করতে চাইলে, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করছেন। এর সঙ্গে আপনারাও জনগণের সঙ্গে ক্ষমতার আস্ফালন না করে ভালো ব্যবহার করুন। উন্নয়নের সঙ্গে ভালো ব্যবহারের সংযোগ হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। ’

এ সময় অন্যান্যের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আ.লীগ নেতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর