'বিচার চাইতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে বিএনপি'

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০২:৫৮ পিএম

দেশের বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় গুম-খুনের বিচার চাইতে বিএনপি আন্তর্জাতিক আদালতের যেতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ এপ্রিল) গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলির পরিবারকে ঈদ উপহার দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুমের বিষয়ে সরকারের কোনও উদ্বেগ বা উদ্যোগ নেই। তারা ক্ষমতায় থাকতে আইনশৃক্ষলা বাহিনী দিয়ে বিরোধী মতকে গুম করছে।

তিনি বলেন, এই সরকার এখন রাজৈনতিকভাবে দেউলিয়া হয়ে র‌্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে সহায়তা চাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনই ছিল না। এমনকি যারা জবর-দখলকারী ক্ষমতায় থাকেন, কর্তৃত্ববাদী সরকাররাও এই ঘটনা ঘটাননি। কিন্তু বাংলাদেশে আমরা এই প্রথম রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া দেখলাম।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে বিএনপির ছয় শতাধিক নেতাকে গুম করা হয়েছে। এটা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।


একাত্তর/এআর

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর