আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

আপডেট : ০৬ মে ২০২২, ০৮:১১ পিএম

ছয় মাস পর, শনিবার (৭ মে) বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় ডিসেম্বরে জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

এছাড়াও, নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে দিক নির্দেশনা দেবেন শেখ হাসিনা। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সবশেষ সভা বসেছিলো গত বছরের ১৯ নভেম্বর। করোনাকালে গত দুই বছরে সীমিত সংখ্যক সদস্য নিয়ে বসেছে সভা। 

তবে, এবার করোনার ধাক্কা সামলে পূর্ণ সংখ্যক সদস্য নিয়েই বসতে যাচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ সভা। যে কারণেই এটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সভায় নির্ধারিত বিষয়ের বাইরে প্রাধান্য পাবে ডিসেম্বরে দলের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি নিতে দলীয় সভাপতি শেখ হাসিনার নানা দিক নির্দেশনা। এদিন ঘোষিত হবে সম্মেলনের তারিখ। 

পরের বছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সম্মেলনগুলো কতটা শেষ করা গেলো সেসবও রিপোর্টও জমা দেবেন নেতারা। থাকবে দলীয় সভাপতির নির্দেশনা।

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন করতে রয়েছে নেতাকর্মীদের চাপ। সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সম্মেলনগুলো করতে দলীয় প্রধানের নির্দেশনা আসতে পারে বলেও জানিয়েছেন নেতারা।

সভায় মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা সম্মেলন দ্রুত শেষ করা এবং সম্মেলন হওয়া কমিটিগুলো পূর্ণাঙ্গ করার বিষয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে।

আলোচনা হতে পারে দলের কার্যনির্বাহী কমিটির শূন্য পদ নিয়েও। একই সঙ্গে সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, বিরোধীদের আন্দোলন মোকাবিলা এবং দেশ-বিদেশের নানা ষড়যন্ত্র প্রতিহতের বিষয়েও আলোচনা ও দিকনির্দেশনা আসবে।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনের সময় চালু হচ্ছে না রেল চলাচল

দীর্ঘদিন পরে এই সভায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশগুলোরও সুরাহা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

দীর্ঘসময় করোনার পর এটাই প্রথম পূর্ণাঙ্গ কমিটির বৈঠক। এর আগে স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক নেতাকে নিয়ে বৈঠক হতো। 

গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত ৮ ফেব্রুয়ারি গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।


একাত্তর/এসজে

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর