জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১০:১৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোন আপত্তি নেই। কিন্তু যদি আন্দোলনের নামে রাজপথে যানচলাচল বন্ধ করা হয় এবং মানুষের জানমালের ক্ষতি করা হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (২ আগস্ট) লৌহজং উপজেলায় নবনির্মিত থানা ও ফায়ার সার্ভিসের ফলক উন্মোচনকালে এসব কথা বলেন। এসময় তিনি টঙ্গীবাড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনও ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন। খবর বাসসের।

মন্ত্রী বলেন, বিএনপি রাজপথ দখল করবে কোন ইস্যুতে। তাদের সাথে লোকজন নেই। এদেশের মানুষ আর অন্ধকারে যেতে চায়না। এদেশের মানুষ একবার আলোকিত হয়েছে আর অন্ধকারে যাবে না। আন্দোলনের ডাক দিয়ে তারা সব জায়গায়ই ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু কোন জায়গায়ই বাধা দেইনা। আমি বলে দিয়েছি তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তাহলে আমাদের সেখানে কোন আপত্তি নেই।

আরও পড়ুন: করোনা মোকাবেলায় সরকারের প্রশংসা করলেন মার্কিন কর্মকর্তা

মন্ত্রী আরো বলেন, আপনারা কী ভুলে গেছেন লোডশেডিংয়ের কথা। জেনারেটরের আওয়াজে যে কান ঝিঁঝি করতো তা কী ভুলে গেছেন। তখন ডাবল দামে আইপিএস বিক্রি হতো। পরীক্ষার সময় ছাত্ররা পড়ালেখা করতে পারতো না। মোমবাতি হারিকেন জ্বালাতো তারা। এসব দেশের মানুষ ভুলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন- বদলে দিবেন বাংলাদেশ। আজ যে বাংলাদেশ বদলে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না।


একাত্তর/আরএ

চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরোনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ রাজপথের লড়াকু কর্মীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর