নিহত শাওন যুবদলের কর্মী ও শ্রমিক নেতা: ফখরুল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম

যুবদলের শাওনকে হত্যা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, গণতন্ত্র আর মানুষের স্বপ্নকেই হত্যা করা হয়েছে বরে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিহত শাওনকে যুবদলের কর্মী দাবি করে তিনি বলেন, শাওনকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। পুলিশের এসপি সাহেব বলেছেন, সে নাকি যুবদলের কর্মী নয়। সে যুবদলের কর্মী।

তা না হলেও একটা মানুষকে গুলি করে হত্যা করার অধিকার আপনাকে কে দিয়েছে। একজন শ্রমিক নেতা, একটা শ্রমিক, যে একটা ওয়ার্কশপে কাজ করেন। একটা যুবদল নেতা তাকে আপনারা গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবীনগর এলাকায় নিহত যুবদলকর্মী শাওন মাহমুদ ওরফে আকাশের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মির্জা ফখরুলের আসার খবরে নবীনগর এলকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ফ্যাসিবাদী সরকার, গণতন্ত্র হরণকারী সরকার গুলি চালিয়ে আমার ভাই শাওনকে হত্যা করেছে। শাওনের এই আত্মত্যাগ এই দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে। ন্যূনতম যে অধিকার, আমরা আমাদের রাজনৈতিক কথা বলব, জিনিসপত্রের দাম বেড়ে গেছে তার প্রতিবাদ করব, শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে, সেই অধিকার তারা কেড়ে নিয়েছে।

তিনি বলেন, পয়েন্ট ব্ল্যাংক থেকে বন্দুক তাক করে গুলি করেছে। এটা গণতান্ত্রিক স্বাধীন দেশে চলতে পারে না। শুধু শাওন না, কয়েকদিন আগে ভোলাতেও একইভাবে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রহিমকে গুলি করে হত্যা করা হয়েছে।

image


ফখরুল বলেন, সিরাজগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, কুমিল্লাসহ আরও অসংখ্য স্থানে জায়গাতে একইভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলা করেছে। শাওনের যে আত্মত্যাগ, তাকে যেভাবে গণতন্ত্রের কথা বলতে গিয়ে, তার দাবি ও অধিকারের কথা বলতে গিয়ে প্রাণ দিতে হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক সরকার যদি আমরা আনতে না পারি, তাহলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাবে। হয়তো থাকবে না। তাই আমাদের এখন দায়িত্ব হচ্ছে কেউ কখনোই উশৃঙ্খল হবেন না, জনগণকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করবো।

তিনি বলেন, আমাদের পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের শত্রু না। এদেশের স্বাধীনতা রক্ষা করা আপনাদেরও দায়িত্ব। আপনারাদের অনুরোধ করবো আপনারা কোনো অন্যায় হুকুম মানবেন না। এই যে হত্যা হচ্ছে, এই হত্যার একদিন না একদিন জবাবদিহি করতে হবে। দাঁড়াতে হবে কাঠগড়ায়।

আরও পড়ুন: শাওনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের

বক্তব্য শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতারা নিহত শাওনের মা ও ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সবশেষে নিহত শাওনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে। 

এতে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। 


একাত্তর/এসি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর