রাজপথেই দাবি আদায়ের হুশিয়ারী বিএনপি নেতাদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩ পিএম

রাজপথের আন্দোলনেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা। 

তারা বলেন, বিদেশে গিয়ে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে অসত্য তথ্য দিচ্ছেন সরকার প্রধান। মহাখালীতে আয়োজিত সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। 

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার মহাখালীতে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। 

সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতিসহ গুম নিয়ে বিদেশী গণমাধ্যমে অসত্য তথ্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। 

সম্প্রতি বিবিসি’র সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব এখন সরকারি আমলাদের হাতে। যারা প্রশাসনে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তাদের হাতেই এখন দলটির নেতৃত্ব।

ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরার ঘোষণা দেন বিএনপির এই জেষ্ঠ নেতা। 

বিএনপির নেতারা সরকারকে হুশিয়ার করে বলেন, সব ব্যর্থতার দায় নিয়ে দ্রুত পদত্যাগ না করলে আওয়ামীলীগের পরিনতি ভয়াবহ হবে।

তারা বলেন, সরকার মানুষের ভোটে নির্বাচিত নয় বলেই বিরোধী মতকে ভয় পায় সরকার। সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাস্তায় থাকার আহবানও জানান তারা। 

পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে শেষ হয় বিএনপির সমাবেশ। তবে সমাবেশ স্থলের বাইরে এবং আশপাশের সড়কে লাঠি সোটা হাতে ছিলো আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি। 


একাত্তর/এআর


ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর