সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার অবৈধ: কৃষিমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি’র দাবি তত্ত্বাবধায়ক সরকার। তা না হলে দলটি নির্বাচনে অংশ নেবে না। কিন্তু সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে- নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার অবৈধ।

শুক্রবার  (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

রাজ্জাক বলেন, যে কোনো রাজনৈতিক সংগঠনের মিছিল-মিটিং করার মৌলিক অধিকার আছে। কিন্তু সংবিধানে লেখা আছে- মানুষের জীবন মানের ওপর কোনো হুমকি সৃষ্টি করা যাবেনা, জীবন মানকে ঝুঁকির মাঝে ফেলা যাবেনা। 

তিনি বলেন, আমরা বিএনপিকে আর আগুন সন্ত্রাস করতে দেবো না। এখনকার আইন শৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল। যে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। তাই পুলিশ প্রতিহত করবে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক ও খালেদার জামিনে গদি উল্টার ভয়ে সরকার: ফখরুল

অনুষ্ঠিত সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীরের  সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয়  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য এ বি এম  রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফারাজি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

এ সময় শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও,...
সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রেখে ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি জানিয়েছেন আপিলকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর