বিএনপির আন্দোলনে কোন ফল দেখছে না আওয়ামী লীগ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৮:১৫ পিএম

বিএনপির আন্দোলনে সরকারের পতন হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে তারা স্বাগত জানাবেন, তবে আগুন নিয়ে খেললে পরিণাম ভয়াবহ হবে। 

এছাড়া দলটির জেষ্ঠ নেতারা একাত্তর টেলিভিশনের কাছে বলেছেন, দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকার বহাল হবে না। হতে দেয়া হবে না। 

বর্তমান সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ শুরু করেছে বিএনপি। যার শুরু হয়েছে চট্টগ্রাম দিয়ে। 

একে একে অন্য বিভাগেও চলবে দলটির এই কর্মসূচি। আওয়ামী লীগ বলছে শান্তিপূর্ণ যে কোন রাজনৈতিক কর্মসূচিকেই স্বাগত জানাবে ক্ষমতাসীন দল। 

তবে বিএনপির আন্দোলনের ইস্যুকে অযৌক্তিক বলছে আওয়ামী লীগ। কারণ বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। যার প্রভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। যা বিএনপি নেতারাও জানেন। 

কিন্তু দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই তাদের এমন অযৌক্তিক হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ফারুখ খান ও মাহবুব-উল আলম হানিফ।

তাদের সোজা কথা, কর্মসূচির নামে কোন অরাজকতা হলে বিএনপির পরিণতি ভালো হবে না। জানমাল রক্ষায় সরকারের পাশাপশি আওয়ামী লীগও কাজ করবে। 

তত্তাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না; বিএনপির এমন ঘোষণাকে অসাংবিধানিক উল্লেখ করে আওয়ামী লীগ বলছে, ভোট হবে সংবিধান অনুযায়ী। 

আওয়ামী লীগ মনে করছে নির্বাচনকে বিতর্কিত করে ফায়দা হাসিলের উদ্দেশ্যেই মাঠে নেমেছে বিএনপি। এতে আখেরাতে কোন ফল আসবে না বলেও মনে করেন ক্ষমতাসীনরা।



একাত্তর/এআর

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর