বিএনপির সমাবেশস্থলে মানুষের ঢল

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:৫৬ এএম

বিএনপির গণসমাবেশ ঘিরে হাজার হাজার লোক রংপুর নগরীর ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন। এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সমাবেশ স্থানে মিছিল ও শোডাউন করছেন বিএনপির সমর্থক ও কর্মীরা।

সড়ক-মহাসড়কে খণ্ড খণ্ড মিছিল করছেন তারা। মিছিল করে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। বিএনপি বলছে, লাখো মানুষের সমাগম হবে আজকের এই মহাসমাবেশে। তবে এই সমাবেশে কোনো বাধা দিলে তা রাজনৈতিকভাবে জবাব দিবেন তারা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির কেন্দ্রীয়-স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরই মধ্যে রংপুরে বিভিন্ন হোটেলসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়েছেন তারা।

জানা গেছে, সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।


একাত্তর/এআর

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর