নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ, নগরীতে যানজট

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্যপণ্য দামসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিভাগীয় সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় সম্মেলন। 

শনিবার বেলা ১০টার পর থেকেই রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এসে জড়ো হতে থাকেন দলটির নেতা-কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে সমাবেশ। 

দুপুর দুইটার আগেই লোকে-লোকারণ্য হয়ে উঠে নয়াপল্টন এলাকা। হাজার হাজার নেতাকর্মী ১০ দফা দাবি আদায়ে শ্লোগান দিচ্ছেন। মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কর্মসূচির কারণে রাজধানীর পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে করে রাজধানীতে যানজট তৈরি হয়েছে। এ ছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদলগুলোও নিজ নিজ দল বা জোটের ব্যানারে একই দাবিতে কর্মসূচি পালন করছে।

গত ২৫ জানুয়ারির সমাবেশ থেকে ১০ দফা দাবিতে বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ঢাকার বাইরে ২৪ ডিসেম্বর এবং ঢাকায় ৩০ ডিসেম্বর পালিত হয়। দ্বিতীয় কর্মসূচি ১১ জানুয়ারি, তৃতীয় ১৬ জানুয়ারি এবং চতুর্থ দফায় ২৫ জানুয়ারি কর্মসূচি পালন করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট। 

এ ছাড়া এককভাবে বিএনপি রাজধানী ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন পদযাত্রা কর্মসূচি করে।

শনিবারের পূর্বঘোষিত সমাবেশে শান্তিপূর্ণভাবে বড় ধরনের জমায়েত ঘটাতে গত কয়েকদিন ধরে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও প্রস্তুতি সভা করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব ভার্চুয়াল বৈঠক করেন সারাদেশের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর