নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২১ পিএম

১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে।

নতুন কর্মসূচি ঘোষণার সময় মির্জা ফখরুল বলেন, আমরা এবার কর্মসূচি শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে। এরপর উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে কর্মসূচি পালিত হবে। এরপর আমরা সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার গঠন করব।

তিনি বলেন, ঢাকায় যে কয়টি পদযাত্রার কর্মসূচি পালন করা হয়েছে তাতে ব্যাপক সাড়া পড়েছে। এ জন্য আমরা কর্মসূচি তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছি।

এ সময় মির্জা ফখরুল সরকারের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন। সরকারের লোকজন টাকা পাচারের মাধ্যমে বিদেশে সেকেন্ড হোম করছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, সরকার পাতাল রেলের প্রজেক্টে ৫২ হাজার কোটি টাকা খরচ করবে। এদিকে তারা গরিব মানুষের ভাতার টাকা লুট করছে। হামলা মামলা করে সরকার আমাদের আন্দোলন দমাতে পারেনি, আর পারবেও না।

বিএনপি মহাসচিব গত বুধবার অনুষ্ঠিত ছয়টি আসনে উপনির্বাচন প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ এখন হিরো আলমের কাছেও অসহায়। সেজন্য উপনির্বাচনেও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে।


একাত্তর/এআর

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর