ভারতে বেকসুর খালাস পেলেন বিএনপির সালাউদ্দিন

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায় থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে তাঁকে দেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালেয়র শিলং জজ আদালতের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। ফলে ভারত থেকে দেশে ফিরতে আর কোনো বাধা নেই বিএনপি সরকারের সাবেক এ প্রতিমন্ত্রীর।

মঙ্গলবার (১ মার্চ) ভারতের শিলংয়ের জজ আদালত থেকে সালাউদ্দিন আহমেদকে খালাস দেয়া হয়েছে এবং তাকে দেশে ফেরার ব্যবস্থা করতে বলা হয়েছে বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা’ করার সময় নিখোঁজের ৬৩ দিন পর ওই বছরের ১১ মে তাকে আটক করে সেখানকার পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ১৩ আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। ওই বছরের ২৬ অক্টোবর আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলায় নির্দোষ হিসেবে রায় পান সালাহউদ্দিন আহমেদ। পরে আবার সরকারপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।

দীর্ঘ ৪ বছর পর নিম্ন আদালতের ওই রায় বহাল রেখে সালাহউদ্দিন আহমেদকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ দিল জজ আদালতের আপিল বিভাগ।

সালাউদ্দিন আহমেদ নিখোঁজের আগে থেকে বিএনপির সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি চলছিল এবং অজ্ঞাত স্থান থেকে তিনি দলের মুখপাত্র হিসেবে ভিডিও বার্তা বিবৃতি গণমাধ্যমে পাঠাতেন।

এদিকে ভারত থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে উদগ্রীব বলে শিলং থেকে গণমাধ্যমকে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। বলেছেন, ভারত সরকার তাকে যখনই দেশে পাঠিয়ে দেবেন বা ব্যবস্থা নেবেন তখনই তিনি দেশে ফিরবেন। 


একাত্তর/এআর

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর