ইফতারে সাংবাদিক পিটিয়ে যুবদলের তিন নেতা বহিষ্কার

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৯:২৯ পিএম

রাজধানীর মিরপুর পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান। 

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: শামসুজ্জামানকে আবারও নেওয়া হচ্ছে কেরানীগঞ্জে

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/জো

মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে...
মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ রাজপথের লড়াকু কর্মীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,...
নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর