শামসুজ্জামানকে আবারও নেওয়া হচ্ছে কেরানীগঞ্জে

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০২:১৫ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

শনিবার (১ এপ্রিল) সকালে এই কারাগার স্থানান্তরের বিষয়টি ঘটে। এর আগে মাত্র গতকাল দুপুরেই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়েছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ জানান, সকাল সোয়া ১০টায় দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

একবার কাশিমপুরে আনার পর আবার কেন ঢাকার কারাগারে পাঠানো হচ্ছে জানতে চাইলে শাহজাহান আহমেদ ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের’ কথা জানান।

এর আগে, শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম জানান। 

সেসময়ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হচ্ছে বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার।

আরও পড়ুন: লালবাগে পিকআপের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোরে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে তোলা হয়। শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর