ইসির সিদ্ধান্ত নিয়ে বিএনপির একটুও আগ্রহ নেই: ফখরুল

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৪২ পিএম

ইভিএম না ব্যালটে ভোট হবে তা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার কি হবে সেটাই বড় বিষয়। নির্বাচন কমিশনের কোন সিদ্ধান্ত নিয়ে তাদের কোনই আগ্রহ নেই। 

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আজকে নাকি বলা হয়েছে আগামী নির্বাচনে ইভিএমে ভোট হবে না, ব্যালটে হবে। এনিয়ে আমাদের একটুও আগ্রহ নেই।

তিনি বলেন, জাতির যে সংকট সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সরকার থাকবে সেটা হচ্ছে প্রধান সংকট। এই কারণেই আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে, স্বাধীনতার মূল যে চেতনা ছিল, সেই চেতনা থেকে দেশ বহু দূরে সরে এসেছে।

ফখরুল বলেন, আমরা অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়েছি। আমরা একমত হয়ে যে কথাগুলো বলছি তা হচ্ছে- যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, গণতন্ত্রকে বিশ্বাস করে না তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। 

সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্তাবোধক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনেন অধিনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, আজকে সারাদেশে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে। শুধু বিএনপির কথা বলছি না, সাধারণ কোন দলের কথা বলছি না। আজকে সাধারণ মানুষও নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও নির্যাতন করা হচ্ছে। শুধু রাজনৈতিক নেতা-কর্মীদেরই নয় সংবাদকর্মীদের বিরুদ্ধেও মামলা দেয়া হচ্ছে বলে জানান ফখরুল।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটি ধোয়া তুলে জনগণকে বোকা বানিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। আজকের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে বিদেশি পত্রিকা গুলো একইভাবে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, এদেশের জনগণ কখনোই স্বৈরাচারকে মেনে নেয়নি। বাংলাদেশ মানুষ যে অধিকার আদায়ে লড়াই করছে, সংগ্রাম করেছে। আমরা বিশ্বাস করি, সেই সংগ্রামে সব রাজনৈতিক দল ও ব্যক্তি তাদের অধিকার আদায়ের জন্য শরিক হবেন এবং তাদের অধিকার আদায় করবেন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পরিচালনায় ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি, জেএসডি, গণফোরাম, নাগরিক ঐক্য, কল্যাণ পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি, বিকল্প ধারা, জাগপাসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা।


একাত্তর/এআর

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর