আমরা খেলতে চাই, কিন্তু বিএনপি পালাচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২৩, ০৩:২৯ পিএম

বিএনপির সঙ্গে খেলতে চাইলেও দলটি বারবার খেলা থেকে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা বিএনপির সাথে খেলতে চাই। কিন্তু বিএনপি বার বার নির্বাচন থেকে.. খেলা থেকে পালিয়ে বেড়ায়।’ 

বিএনপির নির্বাচন প্রতিহতের যে ঘোষণা দিচ্ছে তা গণতন্ত্রকে প্রতিহত করার সামিল বলেও মন্তব্য করেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিতে পারে। কিন্তু নির্বাচন বানচাল করার অধিকার বিএনপির নেই। 

শ্রমিকের পাওনা না মিটিয়ে উকিলের মাধ্যমে মিটমাট করার চেষ্টা করে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারকে অসম্মান করেছেন বরেও মন্তব্য করেন তিনি। 

হাছান মাহমুদ বলেন, এক জন নোবেলজয়ী শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয় নি। সেটা আইনজীবীর মাধ্যমে অনৈতিক ভাবে মিটমাটের চেষ্টা করেছে। নোবেল পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করছে, পুরস্কারকে অসম্মান করছে।’

আরও পড়ুন: লিভ টু আপিল খারিজ, ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃবৃন্দ যে সম্মান জানাচ্ছেন, যে মর্যাদা দিয়েছেন তাতে বিএনপির অনুধাবন করা উচিৎ যে, বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে কি চোখে দেখেন।


একাত্তর/আরবি 

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর