কুটনীতিকদের পুলিশ সরানো দায়িত্বজ্ঞানহীনতা: ফখরুল

আপডেট : ১৬ মে ২০২৩, ০৫:৩৯ পিএম

কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং এতে যে সমস্যা তৈরী হবে তার খেসারত জনগণকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ধরণের সিদ্ধান্তকে প্রধানমন্ত্রীর দাম্ভিকতা ও অহংকারের পরিচয় বলে আখ্যায়িত করে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের প্রটোকল তুলে নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর হবে। কূটনীতিতে বাংলাদেশ একঘরে হয়ে যেতে পারে।

মির্জা ফখরুল বলেন, আমাদের কাছে মনে হয়, এবার তিনি বিদেশ সফরে গিয়ে তেমন প্রটোকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। 

সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার গঠন করবে, এটা নিয়ে তারা ভাবছেন না। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন করবো না।

আরও পড়ুন: বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন চিন্তা আমরা করিনা: কাদের

বর্তমান সংসদ থেকে দলের প্রতিনিধিদের পদত্যাগ করার সঠিক সিদ্ধান্ত নাকি ভুল জানতে চাইলে তিনি বলেন, সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিল। নির্বাচিত সংসদ ছিল না বলেই বিএনপি সংসদ থেকে বেরিয়ে এসেছে।


একাত্তর/জো

ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
দেশের যা কিছু ভালো হয়েছে তা বিএনপির হাত দিয়ে হয়েছে বলে জনিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল এমনভাবে কথা বলে যেনো মনে হয় বিএনপি ‘ভিলেন’।
পিআর নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর