গরীবদের নিঃস্ব করার আয়োজন করেছে সরকার: ফখরুল

আপডেট : ০২ জুন ২০২৩, ১১:০৭ পিএম

বাস্তবতা বিবর্জিত বাজেট দিয়ে, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোঁজামিলের বাজেট দিয়ে গরীবদের নিঃস্ব করার আয়োজন করেছে সরকার। 

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এ আলোচনা সভার আয়োজন করে।

এ সময় বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এই বাজেট মানুষের মধ্যে স্বস্তি আনতে পারবে না। কিভাবে টাকা আসবে তার কিছু স্পষ্ট করেনি সরকার। এটা সাধারণ মানুষকে নিঃস্ব করার বাজেট। তারা মেগা প্রজেক্ট করে টাকা চুরি করবে এজন্যই। এটি বাস্তবতা বিবর্জিত বাজেট।

আবারও গোঁজামিলের বাজেট মন্তব্য করে তিনি বলেন, 'কীভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে প্রবৃদ্ধি অর্জিত হবে তার সম্পর্কে কোনো রকম সুস্পষ্টভাবে কোনো কিছু বলা নেই। এরা সব সময় মানুষকে প্রতারণা করে। জনগণকে বিভ্রান্ত করে তারা টিকে থাকতে চায়।

ফখরুল বলেন, অর্থমন্ত্রী বলছেন একটা চমৎকার বাজেট হয়েছে। সরকার বলছে একটা সুন্দর বাজেট যেটা পরিবর্তন আনবে। আমাদের ‘নিয়ন্ত্রিত মিডিয়া’ বলছে, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে না। ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে যে বাজেট হওয়া দরকার ছিলো, সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলিনি বিএনপিকে ক্ষমতা দাও। আমরা চেয়েছি একটা সুষ্ঠু ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। অনেক হয়েছে। ভালোয় ভালোয় বিদায় নাও। নইলে কিভাবে বিদায় করতে হয়, তা এ দেশের মানুষ জানে।

এ সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন-প্রতি মুহূর্তে এরা আমার জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না।

এর আগে শুক্রবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে শেষ হয় বিক্ষোভ মিছিল।


একাত্তর/এসজে

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর