জোটে গিয়ে বিএনপিকে তিন মাসেই চিনেছি: কাদের সিদ্দিকী

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৩১ এএম

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমার জীবনের শ্রেষ্ঠ ভুল হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা ও জোটে  যাওয়া। বিএনপিকে ১০০ বছরে যতোটা না চিনতে পারতাম, জোটে গিয়ে তিন মাসেই চিনেছি। ওই ভুল থেকে শিক্ষা নিয়ে বুঝেছি, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক রহমানের দল।  

শুক্রবার সকালে গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

পরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি আব্দুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতীক। 

এসময় তিনি মার্কিন ভিসা নীতির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দল এটাকে যেভাবেই মনে করুক না কেন, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা মস্ত বড় লজ্জার। সার্বিকভাবে দেশের জন্য এটা অসম্মানের। 

তিনি বলেন, সাধারণত যে দেশ ভিসা দেয়, সে দেশ তাদের ইচ্ছা মতোই দিয়ে থাকে, এটাই বিধান। কিন্তু সেই বিধানটা বাংলাদেশের ওপর এরকম ঘোষণা করে যেটা করলো সেটা আমাদের সম্মানহানি হয়েছে। আমরা যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, সেই রক্তের অবমূল্যায়ন করা হয়েছে। আমি আশা করবো দেশের মানুষও এটা বোঝার চেষ্টা করবেন।

আরও পড়ুন: ১০ দিনের মধ্যেই লোডশেডিং স্বাভাবিক: সালমান এফ রহমান

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট আতিকুর রহমান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।


একাত্তর/এসি

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা...
কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর