মার্কিন ভিসানীতি জাতীয় পার্টি সমর্থন করে: জিএম কাদের

আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:১৯ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এখানে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষে যায়, বিপক্ষে নয়। তাই আমরা এই ভিসানীতি সমর্থন করি।

মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। 

পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে, আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

আরও পড়ুন: ঈদের আগে টিসিবি পণ্য পাবে কোটি পরিবার: বাণিজ্যমন্ত্রী

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


একাত্তর/এসি

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
শেরপুরে জামায়াত নেতাকে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা চিহ্নিত হলেও সরকার এখনো তাদের আটক করতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
শেরপুরে বিএনপি প্রার্থীর সুনির্দিষ্ট উসকানিতেই জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর