খালেদার শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৬:৫৬ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া যে অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন পর্যন্ত তেমন অবস্থায় রয়েছে।

জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। গত ১২ জুন মধ্যরাতে হঠাৎ খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, সর্বশেষ গত ২৯ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসরার পর তিনি বাসায় ফেরেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন। কিন্তু দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তার পরিবারের আবেদনে ২০২০ সালে শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করেন। তারপর থেকে বিভিন্ন মেয়াদে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।


একাত্তর/এআর

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর