সংলাপে যাবে না বিএনপি, শিগগিরই নতুন কর্মসূচি: ফখরুল

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম

সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপে বিএনপি যাবে না মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই সরকার পতনের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে হবে। 

তিনি বলেন, ‘বিএনপি কোনো ফরম্যাটেই সরকারের সাথে সংলাপে যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে- এ ঘোষণা না দেয়া পর্যন্ত, সরকার পদত্যাগ না করা পর্যন্ত, কোনো সংলাপে আগ্রহী নয় বিএনপি।’

বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মির্জা ফখরুল। 

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছিলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে দলটির সঙ্গে সংলাপ হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না। 

সালমান এফ রহমান সংলাপের যে আলোচনা তুলেছিলেন তা কার্যত নাকচ করে দিলেন মির্জা ফখরুল। তবে সরকার পদত্যাগের ঘোষণা দিলে সংলাপ হতে পারে বলে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে। এবং পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। 

দেশের জন্য সরকার প্রধান জীবন দিতে প্রস্তুত শেখ হাসিনার এমন মন্তব্যেরও বিষয়ে তিনি বলেন,তিনি ত্যাগ স্বীকার করতে চান দেশের জন্য। ওই ত্যাগটা স্বীকার করে নির্বাচনের জন্য পদত্যাগ করতে পারেন না! তাতে এ দেশের সকল মানুষ খুশি হয়। 

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আবারো ক্ষমতায় এলে আওয়ামী লীগকে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।

সংবাদ সম্মেলন থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ১২ দলীয় জোট নেতারা। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমাদের সিদ্ধান্ত আমরা এক দফা দাবিতে আন্দোলন করবো। সকল দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আপনাদের সামনে যাবে।

মির্জা ফখরুল বলেন, ৩৬টি রাজনৈতিক দল একসাথে হয়ে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে। এই বছর খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ পাতানো নির্বাচনের পথে হাঁটছে। এবার আর কোনো ষড়যন্ত্র হবে না। শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেয়া হবে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনকে জনগণ মেনে নেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা হবে। সরকারের অবশ্যই পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলন চলছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের সকল অর্জন ধ্বংস করেছে।

শুক্রবার যুগপৎ আন্দোলনকারী অন্যান্য দলগুলোর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করবে বিএনপি।

একাত্তর/আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর