এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব না: বিএনপি

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। আর এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিবেশ নেই বলেও জানিয়েছ দলটি।

শনিবার সকালে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘এই রেজিমের অধীনে বাংলাদেশের কোনো মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে না, প্রতিনিধি নির্বাচিত করতে পারবে না, সংসদ নির্বাচন করতে পারবে না এবং তাদের সরকার নির্বাচন করতে পারবে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। ‘

ইইউ প্রতিনিধিরা বাংলাদেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য নয় বলেই সবার নজর বাংলাদেশের নির্বাচনের দিকে।

তিনি আরো বলেন, এই মুহূর্তে সংলাপের কোনো পরিবেশ নেই। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ডও নেই।

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলে প্রায় ঘণ্টাখানেক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ প্রমুখ। 

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রিকার্ডো শেলেরি।

আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

বিএনপির সঙ্গে বৈঠকের পর বনানীর শেরাটন হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। 

এর আগে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে ইইউ দলটি। দুপুরে জামায়াতে ইসলামীর সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

একাত্তর/আরবি 


ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর