সময় থাকতে পদত্যাগ করুন, নয়তো ফয়সালা রাজপথে: ফখরুল

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সময় থাকতে পদত্যাগ করুন, নয়তো ফয়সালা রাজপথে হবে। তিনি বলেন, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তারা যতোই বলুক, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে এক দফার দাবিতে পদযাত্রার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। 

এসময় ফখরুল বলেন, এটা শুধু পদযাত্রা নয়, এটি বিজয়ের যাত্রা। বিএনপিসহ ৩৬টি দলে দাবি সরকারকে পদত্যাগ করতে হবে। 

ঢাকা-১৭ আসনের নির্বাচনকে ‘তামাশা’ মন্তব্য করে তিনি বলেন,  ওই নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পড়েনি। তামাশা করে কোনো লাভ নেই। জনগণের সঙ্গে প্রতারণা করে আর লাভ হবে না। চাল, ডাল তেলের দাম বাড়ছে, আরও বাড়বে। কারণ এই সরকার অসৎ ব্যবসায়ীদের। 

গণতন্ত্রকে কবরে এবং নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি সরকারকে বলেন, আগে পদত্যাগ করুন, এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এক দফা দাবি আদায় করা হবে। বিএনপির এই পদযাত্রার মধ্যদিয়ে বিজয়ের যাত্রা শুরু। শান্তিপূর্ণভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেয়া হবে।

পদযাত্রার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন,

এই সরকারকে বিদায় দিয়ে বিএনপির দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। নতুন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু সরকারি কর্মকর্তাদের ওপর ভর করে সরকার গণবিচ্ছিন্ন হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা সব কিছু হারিয়ে এখন ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আরও পড়ুন: হিরো আলমে ওপর হামলায় কারা, কেন তিনি বার বার বিদ্যানিকেতনে

তার দাবি, বাংলাদেশের ৯৯ শতাংশ ব্যবসায়ী সরকারের বিদায় চায়। কেননা সরকারের সিন্ডিকেটে তারা জিম্মি হয়ে পড়েছে।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমান উল্লাহ আমান বলেন, রাজপথে জনগণ নেমে এসেছে। আন্দোলনেই সরকারকে বিদায় নিতে হবে।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর